ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

সরকার ভোটের পর পল্টি নিয়েছে, আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে -- নাসির উদ্দিন পাটোয়ারী


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৮:৩৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্নয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, নির্বাচনে জয়ের জন্য সরকার নির্বাচনের আগে হ্যাঁ ভোটের জন্য বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছে কিন্ত ৭৫ শতাংশ হ্যাঁ ভোটের পর তারা পল্টি দিয়েছে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ৷ ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্ত আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। বলেছিলাম নিজের জীবন দিয়ে হলেও আওয়ামীলীগের বিচার করবো কিন্ত নারায়ণগঞ্জের এক নাম্বার গড ফাদার আইভিকে তারা মুক্তি দিয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল ৩ টায় ওই সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত এক দেড়শো যুবক সভামঞ্চ ভাংচুর করে। এসময় উপজেলা যুব শক্তির যুগ্ন সদস্য সচিব আল ফারাবি সহ কয়েকজন আহত হয়।

এ প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, শেখ হাসিনার মতো গুন্ডার মোকাবেলা করেছি। আর কোন গুন্ডা আমাদের ভয় দেখাতে পারবে না। আমাকে বলা হয়েছিল এখানে আসলে আমার জীবনের উপর ঝুকি হতে পারে কিন্ত আমি বলেছি মৃত্যু হলেও আমি এখানে আসবো। যদি আমার ভাইয়ের উপর হওয়া এই হামলার বিচার না হয় তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঘেরাও করে এর জবাব চাইবো। 
তিনি বলেন, আমি রূপগঞ্জের প্রেমে পরে গেছি। কিন্ত জানতে পারলাম এই রূপগঞ্জে মাদক কারবার, সন্ত্রাসী ও ভূমিদস্যুতায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমি কথা দিচ্ছি এনসিপি ক্ষমতায় এলে রূপগঞ্জে এই সমস্যা আগামী দিনে আর থাকবে না।
অনুষ্ঠানে উপজেলা এনসিপি নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর শেলের সাখাওয়াত হোসেন তারেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর