ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় বসতবাড়ির মাটির নিচ থেকে উদ্ধার হলো প্রাচীন সীমানা পিলার!


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৮:৪৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ সানার (৫০) বসতবাড়ি থেকে একটি মূল্যবান সীমানা পিলারসহ প্রতারক ও এক্সপার্ট বা বিশেষজ্ঞ চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৫ জুন) গভীর রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার নিজ বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে মূল বাড়ির মালিক ভোলানাথ সানা কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে। এছাড়া আটক অন্য তিন জনের মধ্যে একজন খুলনার বটিয়াঘাটার বাসিন্দা এবং বাকি ২ জন পাইকগাছা গ্রামের বাসিন্দা তুষার ও ভোলানাথ সানার কুটুম সুশান্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই সীমানা পিলারটি দীর্ঘদিন ধরে মাটির নিচে পুতে বা বসানো ছিলো। গতকাল রাতে এই চক্রের তথাকথিত এক্সপার্ট বা বিশেষজ্ঞরা এই পিলারটি আসল নাকি নকল তা যাচাই-বাছাই করার জন্য আসবে বলে মাঠি খুড়ে পিলারটি বের করে ঘরের ভিতর এনে রাখা হয়। ঠিক তখনই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেখানে আকস্মিক অভিযান চালায়। রাত সাড়ে ১০ টার দিকে ওই মূল্যবান পিলারসহ তাদের হাতেনাতে বসতবাড়ি থেকে আটক করে পুলিশের চৌকস টিম।


তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০ টার দিকে আমরা গোপন সূত্রে খবর পাই যে খেশরা ইউনিয়নের কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনার একটি বড় চুক্তি ও দরদাম চলছে। এই খবর পাওয়ার পরপরই আমাদের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযান চালিয়ে আমরা তাদের পিলারসহ হাতেনাতে আটক করতে সক্ষম হই। তবে আমরা বর্তমানে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছি। এই চক্রের সাথে এবং অবৈধ এই ব্যবসার সাথে আর যারা যারা জড়িত রয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যারা এর সাথে মোটেও জড়িত নন, তাদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর