ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, গুদাম ও অফিস পুড়ে ছাই


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ জুন, ২০২৬ সময় : ৩:৫৮ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি, গুদামঘর ও একটি অফিস সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে পৌর শহরের সুজন মালের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়ির আসবাবপত্র, নগদ টাকা, মূল্যবান মালামালসহ বিপুল পরিমাণ সম্পদ ভস্মীভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সুজন মালের বাড়ি থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, তাদের জীবনের সঞ্চিত সম্পদ ও প্রয়োজনীয় জিনিসপত্র আগুনে ধ্বংস হয়ে গেছে। তারা এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

অগ্নিকাণ্ডে পাশের একটি গুদামঘরও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সমকাল তাড়াশ উপজেলা প্রতিনিধির অফিস সম্পূর্ণ পুড়ে যায়। অফিসে থাকা কম্পিউটার, গুরুত্বপূর্ণ ফাইল, লাইব্রেরির মূল্যবান বইসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। তবে সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের সময় ঘরের ভেতরে কেউ আটকা না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তাড়াশ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে। একই সঙ্গে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর