ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

তাড়াশ পৌর বাজারের প্রবেশপথে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ জুন, ২০২৬ সময় : ৪:০৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার জনগুরুত্বপূর্ণ ও বহুল কাঙ্ক্ষিত একটি রাস্তার সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া এ সড়কের সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় পৌরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর বাজারে পূর্বদিক থেকে প্রবেশের একমাত্র সড়ক এটি। দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে স্থানীয়রা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন।

জনদুর্ভোগ নিরসন এবং পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তাড়াশ পৌর কর্তৃপক্ষ সড়কটির সংস্কার কাজ হাতে নেয়। পৌর প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, তাড়াশ পৌরসভার উদ্যোগে এবং এডিপির অর্থায়নে ৭ লাখ ৩৫ হাজার ৪৮১ টাকা ব্যয়ে ৭১ মিটার দৈর্ঘ্যের এ সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন। বর্তমানে পুরোদমে সংস্কার কাজ চলমান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন বলেন, “রাস্তাটি সংস্কার হলে পৌর বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে। প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে প্রবেশের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। তবে তারা দাবি করেন, রাস্তা সংস্কারের পর যেন এটি চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয় এবং কোনোভাবেই ভ্যান গ্যারেজ বা অবৈধ দখলের স্থানে পরিণত না হয়। তাহলেই সাধারণ মানুষ প্রকল্পটির প্রকৃত সুফল ভোগ করতে পারবে।

স্থানীয়দের মতে, সড়কটি দখলমুক্ত ও চলাচল উপযোগী রাখা গেলে বাজারের ব্যবসা-বাণিজ্য যেমন গতিশীল হবে, তেমনি পৌরবাসীর দৈনন্দিন যাতায়াতও হবে আরও সহজ ও স্বস্তিদায়ক।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর