ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দাউদকান্দিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ জুন, ২০২৬ সময় : ৬:৪২ পিএম

মোঃ বাকি অনিক ,কুমিল্লা প্রতিনিধি। 

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল । মঙ্গলবার (৯ জুন) দুপুরে দাউদকান্দি উপজেলা ছাত্র দলের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গৌরীপুরে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে জরুরি সভা করে সংগঠনটি।

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল বাছেদ এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। এছাড়া বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া ও সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল সওদাগর, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারসহ দাউদকান্দি ও গৌরীপুর এলাকার বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সম্প্রতি দাউদকান্দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মহাসড়কে মিছিল করার বিষয় নিয়েও আলোচনা হয়। এ ধরনের কর্মকাণ্ড পুনরায় যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক ও সক্রিয় থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

উল্লেখ, গতকাল সোমবার সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতুলি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ঝটিকা মিছিল করেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর