ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

কুমিল্লায় গ্যারেজে ঢুকে ৮০টি অটোরিকশার ব্যাটারি লুট


  • আপলোড সময় : বুধবার ১০ জুন, ২০২৬ সময় : ৭:০৬ পিএম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে ঢুকে মালিককে জিম্মি করে অন্তত ৮০টি ব্যাটারি লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১০ জুন) ভোরে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী গ্যারেজ মালিক মো. মবিন মিয়া জানান, ভোরের দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল গ্যারেজের টিনের বেড়া টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে তাকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে তার হাত-পা বেঁধে মুখে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখানো হয় এবং কোনো ধরনের চিৎকার বা প্রতিরোধ না করার হুমকি দেওয়া হয়।

তিনি জানান, দুর্বৃত্তরা গ্যারেজে থাকা ১৬টি অটোরিকশার অন্তত ৮০টি ব্যাটারি খুলে নিয়ে যায়। পাশাপাশি গ্যারেজে স্থাপিত সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশও খুলে নিয়ে যায়, যাতে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।

মো. মবিন মিয়ার দাবি, পুরো ঘটনাটি সংঘটিত হতে কিছুটা সময় লাগে। এ সময় তিনি সম্পূর্ণ অসহায় অবস্থায় ছিলেন। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি কোনোভাবে নিজেকে মুক্ত করে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং তাকে উদ্ধার করে।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও লুটপাটের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা নিয়ে চালক ও মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রায় দুই মাস আগে একই এলাকায় আরেকটি গ্যারেজ থেকে অটোরিকশার ব্যাটারি লুটের ঘটনা ঘটেছিল। তবে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং একই ধরনের ঘটনা আবারও ঘটেছে বলে তারা মনে করছেন।

ঘটনার পর সকালে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার সম্ভাব্য সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং লুট হওয়া ব্যাটারি উদ্ধারের দাবি জানিয়েছেন।



এ সম্পর্কিত আরো খবর