ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কুমিল্লা নগরীতে কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৪:৩০ পিএম

মোহাম্মদ বাকি অনিক , কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লাম) উদযাপন কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কমিটির সভাপতি মোঃ ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে আসন্ন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি, কর্মসূচি ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা কামনা করেন কমিটির নেতৃবৃন্দ।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। তিনি ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পবিত্রতা রক্ষায় এবং অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর