ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেসা স্কুলের সুইমিং পুল কাজ পরিদর্শন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৫:৩৮ পিএম

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুইমিং পুলের ফ্লোর ঢালাই কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু।

পরিদর্শনকালে তিনি চলমান কাজের গুণগত মান ও অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জনাব আবু সায়েম ভূঁইয়া, বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং কুসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ সুইমিং সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কাজ সম্পন্ন হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।

কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, শিক্ষা অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে এ ধরনের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর