ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মুরাদনগরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৫:৫৩ পিএম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘হযরত সৈয়দ মরতুজ আলী (রহঃ) ফাউন্ডেশন’। বুধবার (১০ জুন) উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি (সৈয়দ বাড়ী দরবার শরীফ) প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ ওমর খোরশেদ রুজু। প্রতিষ্ঠাতা শাহ্ সৈয়দ মেহেদী জামান (চয়ন)-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। এছাড়া উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুনুর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাইনউদ্দিন হাসান, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি ডা. শহিদুল ইসলাম, কুমিল্লার সিনিয়র লাইব্রেরিয়ান মো. কামরুল হাসান, নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা অলিউল্লাহ সুলতানি, বড়ইয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনসহ বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবগণ।

বক্তারা বলেন, ‘হযরত সৈয়দ মরতুজ আলী (রহঃ) ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ফাউন্ডেশনের নিজস্ব লাইব্রেরিতে স্থানীয় শিশুরা বিনামূল্যে বই পড়ার সুযোগ পাচ্ছে, যা তাদের মেধা ও মনন বিকাশে ইতিবাচক অবদান রাখছে।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও দরবার শরীফের মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


এ সম্পর্কিত আরো খবর