ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবে প্রবাসী দুই সদস্যকে সংবর্ধনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৬:০০ পিএম

মোহাম্মদ বাকি অনিক ,কুমিল্লা প্রতিনিধি। 

দক্ষিণ কুমিল্লার মানবিক ও সামাজিক সংগঠন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য মুহাম্মদ হানিফ মিয়াজী ও মুহাম্মদ উল্লাহ মিয়াজীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে প্রবাসী দুই সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের সভাপতি বাছির আহম্মদ, সহ-সভাপতি আবদুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুহিন, যুগ্ম সম্পাদক মাওলানা মোতালেব হোসাইন সালেহী, দপ্তর সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসেন, প্রচার সম্পাদক মাওলানা ইউসুফ আলী, প্রবাসী সদস্য মজিবুল হক রিয়াদ, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাগর, সদস্য সোহরাব গাজী, সাখাওয়াত হোসেনসহ পেরিয়া ইউনিটের আহ্বায়ক ও অন্যান্য সদস্যবৃন্দ।

সংবর্ধনা শেষে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের বাইরে থেকেও তারা সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তারা আরও বলেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন সম্ভব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।


এ সম্পর্কিত আরো খবর