ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

কুমিল্লায় মাদরাসা বন্ধের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৬:০৪ পিএম

মোঃ বাকী অনিক , কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা নগরীতে মাদরাসা বন্ধ সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা জেলা ক্বওমী মাদরাসা সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় কুমিল্লা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কুমিল্লা সদরের সাবেক এমপি বাহাউদ্দীন বাহার কর্তৃক মাদরাসা বন্ধ সংক্রান্ত বক্তব্য এবং কুমিল্লার সাধারণ জনগণের প্রতি হুমকির অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, উক্ত বক্তব্য “ঘৃণ্য ও দুঃখজনক” এবং অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। তারা বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এ ধরনের মন্তব্য অযৌক্তিক এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের শামিল।

বক্তারা আরও বলেন, কুমিল্লার শান্তিপ্রিয় জনগণ সবসময় সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। তাই বিভেদ সৃষ্টিকারী কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা ক্বওমী মাদরাসা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর