ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চৌদ্দগ্রামে সিএনজি চালককে চুরিকাঘাতে হত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ সময় : ৬:১৮ পিএম

মোহাম্মদ বাকি অনিক , কুমিল্লা প্রতিনিধি। 

কিশোর গ্যাং সদস্যরা মো: হৃদয় (১৯) নামে এক সিএনজি চালককে চুরিকাঘাতে হত্যা করেছে। বুধবার (১০ই জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এই ঘটনা ঘটে। নিহত হৃদয় চিওয়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লার ছেলে। মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

হৃদয়ের বন্ধু প্রত্যক্ষদর্শী শাকতলা গ্রামের রাকিব জানান, রাত আটটার সময় ধোড়করা বাজারের পূর্বপাশে খুচরা দোকান থেকে তেল নিতে গিয়ে সাকতলা গ্রামের মৃত রতন মেয়ে ছেলে আসিফ ও একই গ্রামের নয়নের ছেলে বাদশার মোটরসাইকেলের সাথে একই ইউনিয়নের ঘোষতল প্রান্তের মোটরসাইকেলের সামান্য গসা লাগে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়ে ঘটনা শেষ হলেও পরবর্তীতে

ঘোষতল গ্রামের প্রান্ত ফোন করলে তিনটি মোটরসাইকেল যোগে তার গ্রামের রাজিব রিফাত, প্রান্তসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন বাজারে এসে অবস্থান করে। এসময় সাকতলা গ্রামের কয়েকজনকে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে পেয়ে মারধর শুরু করে। রাজিবের গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের সিএনজি চালক হৃদয়ের পেটে চাকু ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে আমি ধোড়করা বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে দ্রুত চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয়ের ভাই ফারুক হোসেন বলেন, আমার ভাই সিএনজি চালক। আজ তার ইনকাম কম হয়েছে বলে সন্ধ্যায় আমার কাছে থেকে চা খাওয়ার জন্য টাকা নিয়ে যায়। লোকজনের মাধ্যমে আমি জানতে তাকে কিশোরগ্যাং সদস্যরা ছুরি মেরে হত্যা করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আকিব মাহমুদ মাহি জানান, হৃদয়কে কিছু লোক রাত সাড়ে নয়টায় হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে আসে৷ আমরা তার বুকের ডানপাশে গভীর আঘাতের চিহ্ন দেখতে পাই। ধারণা করা হচ্ছে ধালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, খবর পেয়ে আমরা অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযানে নেমে পড়েছি। তবে ঠিক কি কারণে হৃদয়কে হত্যা করা হয়েছে তা জানারও চেষ্টা করছি।অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য কিনা তা আমরা খতিয়ে দেখছি।



এ সম্পর্কিত আরো খবর