ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

৪৮ দলের নতুন মহোৎসব

আল-জাজিরার দৃষ্টিতে বিশ্বকাপের গ্রুপ পর্বের সেরা ৫টি হাই-ভোল্টেজ ম্যাচ


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ১:১৯ এএম

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঠাসা সূচি। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়ানো এবারের আসরে ম্যাচ সংখ্যাও বাড়ছে আগের চেয়ে। গ্রুপপর্বেই অনুষ্ঠিত হবে ৭২টি ম্যাচ। এত সংখ্যক ম্যাচের ভিড়ে কিছু ম্যাচ শুরু থেকেই আলাদা করে নজর কাড়ছে। দলগুলোর শক্তিমত্তা, তারকা খেলোয়াড় ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচকে সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বিশ্বকাপের গ্রুপপর্বের তেমন পাঁচটি ম্যাচ বাছাই করেছে। আগামী ১৪ জুন নিউ জার্সিতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

কার্লো আনচেলত্তির অধীনে নতুন যাত্রা শুরু করা ব্রাজিলের আক্রমণভাগের বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে আফ্রিকান ফুটবলের অন্যতম শক্তি মরক্কো এবারও বড় কিছু করার স্বপ্ন দেখছে। আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া দলটি ব্রাজিলের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ। ১৪ জুন ডালাসে হবে ‘এফ’ গ্রুপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। বিশ্বকাপে এখনও শিরোপার দেখা না পাওয়া নেদারল্যান্ডসের সামনে থাকবে জাপানের কঠিন পরীক্ষা। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। এবারও সামুরাই ব্লুরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে থাকবে। ১৬ জুন নিউ জার্সিতে মুখোমুখি হবে ফ্রান্স ও সেনেগাল। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল সেনেগাল।


দুই দশকেরও বেশি সময় পর আবার দেখা হচ্ছে দুই দলের। ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত গ্রুপ ‘আই’-এ এই ম্যাচের ফলই হয়তো নির্ধারণ করে দিতে পারে গ্রুপসেরা কারা হচ্ছে। ১৭ জুন ডালাসে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ক্রোয়াটরা। থমাস টুখেলের অধীনে প্রথম বড় টুর্নামেন্ট খেলতে নামা ইংল্যান্ডের জন্য এটি হবে বড় পরীক্ষা। গ্রুপ ‘এল’-এ শীর্ষস্থান নির্ধারণেও ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ২৭ জুন মায়ামিতে হবে গ্রুপ ‘কে’-এর অন্যতম হাই-ভোল্টেজ লড়াই। লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের কলম্বিয়ার বিপক্ষে খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

ম্যাচটির টিকিট ইতোমধ্যে পুরোপুরি বিক্রি হয়ে গেছে। পুনর্বিক্রয় বাজারে একটি টিকিটের দাম ২ হাজার ২০০ থেকে ৩ হাজার ডলারের মধ্যে উঠেছে, যা এটিকে গ্রুপ পর্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচে পরিণত করেছে। ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্ত এখন এই মহারণগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে টিভির পর্দা—সবখানেই এই ম্যাচগুলোকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য নকআউটের মতো সমীকরণ তৈরি করতে পারে, যা টুর্নামেন্টের উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে দলগুলোর ট্যাকটিক্যাল লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন ফুটবল বোদ্ধারা।


এ সম্পর্কিত আরো খবর