ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কুমিল্লায় ‘মোগলটুলি নিকুঞ্জ’ আবাসিক এলাকার নামকরণের শুভ উদ্বোধন


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ১০:০৬ এএম

মোহাম্মদ বাকি অনিক, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় নবগঠিত ‘মোগলটুলি নিকুঞ্জ’ আবাসিক এলাকার নামকরণের শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিশিষ্টজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত আবাসন ব্যবস্থা ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব। ‘মোগলটুলি নিকুঞ্জ’ আবাসিক এলাকার নামকরণ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আশা প্রকাশ করেন, নতুন এ আবাসিক এলাকা ভবিষ্যতে নগর উন্নয়নের একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তাঁর বক্তব্যে বলেন, নগরায়ণের এই যুগে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি এলাকার পরিচিতি ও স্বকীয়তা প্রতিষ্ঠার ক্ষেত্রে নামকরণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এলাকাবাসীর সহযোগিতায় ‘মোগলটুলি নিকুঞ্জ’কে একটি আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসিক এলাকায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিকল্পিত নগরায়ণের অংশ হিসেবে এ ধরনের আবাসিক এলাকা গড়ে ওঠা নগরবাসীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্থানীয় বাসিন্দারাও নতুন আবাসিক এলাকার নামকরণে সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এর মাধ্যমে এলাকাটির একটি স্বতন্ত্র পরিচয় তৈরি হবে এবং ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম পরিচালনায়ও এটি সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠি শেষে ‘মোগলটুলি নিকুঞ্জ’ আবাসিক এলাকার সার্বিক উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


এ সম্পর্কিত আরো খবর