ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ৮:২৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের জলিলনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ সহায়তা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আবুল হোসেন ও প্রধান শিক্ষক জিয়াসমিনারা পারভীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা যে আর্থিক সহায়তা নিয়ে এসেছি, তা হয়তো আপনাদের ক্ষতির তুলনায় সামান্য। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব।’ অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।


এ সম্পর্কিত আরো খবর