ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফুসফুসের চিকিৎসায় নতুন আশা: ড. সুভাষ সাহা


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ৮:৩২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

বায়ুদূষণ, ধূমপান ও পরিবেশগত ঝুঁকির কারণে বিশ্বজুড়ে ফুসফুসের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি) এখন জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে মানব ফুসফুসের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে কৃত্রিমভাবে পুনরুদ্ধার করার এক অভিনব গবেষণা প্রকল্পে সাফল্য পেয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়ার সন্তান ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির (ইউটিএস) সিনিয়র লেকচারার ড. সুভাষ চন্দ্র সাহা। তাঁর এই যুগান্তকারী বহুজাতিক গবেষণা প্রকল্পটি সম্প্রতি ভারতের মর্যাদাপূর্ণ গবেষণা সহযোগিতা কর্মসূচির আওতায় ১ কোটি রুপিরও বেশি অনুদান লাভ করেছে।

কৃত্রিম সিলিয়া প্রযুক্তি গবেষণার মূল প্রতিপাদ্য হলো—মানুষের ফুসফুসে ক্ষতিগ্রস্ত ‘সিলিয়া’র পরিবর্তে কৃত্রিম সিলিয়া ব্যবহার। সিলিয়া হলো শ্বাসনালীর অভ্যন্তরে অবস্থিত অতি সূক্ষ্ম চুলের মতো এক ধরনের গঠন, যা ফুসফুস থেকে ধূলিকণা, জীবাণু এবং মিউকাস (শ্লেষ্মা) অপসারণে প্রাকৃতিক ঝাড়ু হিসেবে কাজ করে। জটিল রোগের কারণে এই ব্যবস্থা ভেঙে পড়লে মানুষ তীব্র শ্বাসকষ্টে ভোগে। গবেষকদের আশা, কৃত্রিম সিলিয়া প্রযুক্তি ভবিষ্যতে এই সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান দেবে।

প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান ও এআই-এর সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. সুভাষ সাহা জানান, ভবিষ্যতের চিকিৎসা প্রযুক্তিতে প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যৌথ সমন্বয় অত্যন্ত জরুরি। এই প্রকল্পে উন্নত কম্পিউটার সিমুলেশন এবং বায়োমেডিক্যাল প্রযুক্তির সমন্বয়ে কৃত্রিম সিলিয়ার কার্যকারিতা ও রোগাক্রান্ত ফুসফুসে এর আচরণ পরীক্ষা করা হচ্ছে। দুই বছর মেয়াদি এই প্রকল্পে ইউটিএস, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি, ভারতের এনআইটি ও মতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এবং আন্তর্জাতিক স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘রেজমেড’ যৌথভাবে কাজ করছে।

ড. সুভাষ চন্দ্র সাহার জন্ম সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোর্দবাঁটরা গ্রামে। কম্পিউটেশনাল বায়োফ্লুইড মেকানিক্স নিয়ে গবেষণায় আন্তর্জাতিকভাবে পরিচিত এই বিজ্ঞানী একাধিকবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের করা ‘বিশ্বের শীর্ষ ২ শতাংশ’ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন।

চিকিৎসা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা এই প্রকল্পটিকে যুগান্তকারী হিসেবে আখ্যা দিয়েছেন। মানব ফুসফুসে কৃত্রিম সিলিয়া সংযোজনের ধারণাটি সফল হলে তা চিকিৎসা বিজ্ঞানে সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করবে এবং বিশ্বজুড়ে কোটি কোটি শ্বাসকষ্টে আক্রান্ত রোগী নতুন জীবন ফিরে পাবেন।


এ সম্পর্কিত আরো খবর