ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

হোমনায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


  • আপলোড সময় : রবিবার ১৪ জুন, ২০২৬ সময় : ৫:২০ পিএম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার সাদ্দাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সৈয়দ কামরুল হাসান রনি (৩২)। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা পুলিশ সাদ্দাম বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সৈয়দ কামরুল হাসান রনিকে আটক করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।” পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর