ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে কিশোরের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ১৪ জুন, ২০২৬ সময় : ৬:২৭ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফয়সাল আহাম্মেদ মুক্তাগাছা উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তবে পরিবারের সঙ্গে তিনি ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল পরিবারের সঙ্গে বসবাসের পাশাপাশি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিল। রোববার দুপুরে মেঘার মাঠ এলাকা দিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হয় সে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর