ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রৌমারী সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী


  • আপলোড সময় : রবিবার ১৪ জুন, ২০২৬ সময় : ৬:৩১ পিএম

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া বংশিরচর বটতলা সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। আজ রোববার (১৪ জুন) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০ নম্বরের নিকটবর্তী এলাকা দিয়ে ২ জন শিশু, ১ জন নারী ও ৩ জন যুবককে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএসএফের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই ৬ জন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে।


এ বিষয়ে জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার খবর পাওয়ার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে।’

সীমান্তবর্তী বাসিন্দারা জানান, হুট করে ভোরবেলায় বিএসএফের এই পুশইন চেষ্টার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিজিবির তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর