ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

চৌদ্দগ্রামে অস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা ও দুইটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ


  • আপলোড সময় : সোমবার ১৫ জুন, ২০২৬ সময় : ৮:৪৮ পিএম

মোঃ বাকী অনীক,কুমিল্লা প্রতিনিধি

ঘটনার মূলহোতা আবদুল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। কাইয়ুম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। সোমবার (১৫ই জুন) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক তারেক আকাশ। আটককৃত কাইয়ুম দীর্ঘদিন ধরে নিজ এলাকার ছেড়ে পার্শ্ববর্তী মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী মাসুমের লাইনম্যান হিসেবে কর্মরত রয়েছে। এখানে কর্মরত থাকা অবস্থাতেই নানান অপরাধে জড়িয়ে পড়ে সে।

থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, নোয়াখালী জেলার চরজাব্বার থানা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মমিনুল হক পেশায় একজন ট্রাক্টর চালক। গত এক বছর পূর্বে ধনুসাড়া গ্রামের আবদুল কাইয়ুম ফেসবুকে মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দিলে যোগাযোগ করে সেটি ক্রয় করে মমিনুল হক। সে সুবাদে কাইয়ুমের সাথে পরিচয় হয় মমিনুল হকের। সেই মোটরসাইকেলটি নষ্ট হওয়ায় অন্যত্র বিক্রি করে দেয় মমিনুল হক। পূর্ব পরিচিত হওয়ায় খবরটি জেনে আবদুল কাইয়ুম একটি নতুন মোটর সাইকেল বিক্রয় করবে বলে মমিনুল হককে প্রস্তাব দেয়।

প্রস্তাবে সম্মত হয়ে মমিনুল হক তার এক বন্ধুসহ গত ৯ জুন মঙ্গলবার সকালে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে চৌদ্দগ্রামের দেরকোটা বাজারে আসে। পরবর্তীতে মোটরসাইকেলটি দেখানোর জন্য বললে আবদুল কাইয়ুম সলাকান্দি গ্রামে তার এক বন্ধুর কাছে রয়েছে বলে জানায়। মমিনুল হক, আবদুল কাইয়ুম ও মমিনুল হকের বন্ধু লাকসামের দেলোয়ার হোসেন সিএনজি অটোরিকশা যোগে সলাকান্দি গ্রামে যায়। আবদুল কাইয়ুম মোটরসাইকেল কিনতে আসা মমিনুল হক ও দেলোয়ার হোসেনকে গাড়ি থেকে নামতে বলে চালককে পাঠিয়ে দেয়।

পরে আবদুল কাইয়ুম, তার সহযোগী ছাতিয়ানী গ্রামের ভুঁইয়া বাড়ির শাকিব, ধনুসাড়ার ছোটন, রাসেল, সবুজ ও গুজরার রনি একজোট হয়ে দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন ভয়ভীতি দেখিয়ে মমিনুল হকের পকেটে থাকা এক লক্ষ দশ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা ঘটনাটি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গত রোববার রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ধনুসাড়ায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের মূলহোতা আব্দুল কাইউমকে আটক করেছে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ সোমবার বিকেলে বলেন, ‘অভিযান চালিয়ে মমিনুল হক নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর