ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

আলজেরিয়া ম্যাচের আগেই কানসাসে আর্জেন্টাইন সমর্থকদের সমুদ্র, মুখর পুরো শহর


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আর মাত্র একদিন বাকি, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কানসাস শহর যেন পরিণত হয়েছে ছোট্ট এক আর্জেন্টিনায়। নীল-সাদা জার্সি, ঢাক-ঢোল, পতাকা আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো শহর। সাধারণত শান্ত পরিবেশের জন্য পরিচিত কানসাসে রোববার থেকেই জমতে শুরু করেছে আর্জেন্টাইন সমর্থকদের ভিড়। বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল, আর সেই স্বপ্নকে ঘিরেই উন্মাদনায় মেতেছেন সমর্থকেরা।

শহরের একটি রেস্তোরাঁ এলাকাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশাল সমর্থক সমাবেশ। আর্জেন্টিনার জনপ্রিয় এক বিয়ার ব্র্যান্ডের উদ্যোগে হওয়া এই অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্রে বসবাসরত আর্জেন্টাইনরা। পাশাপাশি কয়েক দিন আগে আর্জেন্টিনা থেকে বিশ্বকাপ দেখতে আসা সমর্থকেরাও সেখানে অংশ নেন। শুধু আর্জেন্টাইনরাই নন, অন্য দেশের ফুটবলপ্রেমীরাও উপস্থিত ছিলেন ওই জমায়েতে।

মূল আকর্ষণ ছিলেন লিওনেল মেসি এবং প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মৃতি। সমাবেশস্থলের কাছেই থাকা সোল মন্টেসরি স্কুলের বেড়াজুড়ে দেখা যায় আর্জেন্টিনার পতাকা, তিনটি তারকাখচিত ব্যানার, বিভিন্ন ক্লাবের প্রতীক, দেশের শহরগুলোর নাম এবং মেসি-ম্যারাডোনার ছবি।

বিশেষ আকর্ষণ ছিল ‘তুলা’র বিখ্যাত ড্রাম। ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারে বিশ্বের সেরা সমর্থক হিসেবে স্বীকৃতি পাওয়া তুলা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মারা যান। তবে তার পরিবারের অনুরোধে সেই ঐতিহাসিক ড্রাম এবারও বিশ্বকাপে আনা হয়েছে। ড্রামটি বহনকারী গিয়ের্মো আন্তর্জাতিক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে বলেন, “১৯৭৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে এই ড্রাম গেছে। এবারও আমরা বাজাচ্ছি। এটা সব সমর্থককে একত্রিত করছে।”

আগামী মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আরও হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক কানসাসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। ৭৬ হাজার দর্শক ধারণক্ষমতার কানসাস সিটি স্টেডিয়ামও নীল-সাদা সমর্থকে ভরে উঠবে বলে আশা করা হচ্ছে। বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনার লড়াই এখনও শুরু হয়নি, কিন্তু তাদের সমর্থকেরা ইতোমধ্যেই কানসাসে ফুটিয়ে তুলেছেন বিশ্বকাপের উন্মাদনা ও আবেগ।


এ সম্পর্কিত আরো খবর