ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বুধবার ১৭ জুন, ২০২৬ সময় : ৭:৩৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী লাকি আক্তার। বুধবার (১৭ জুন) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বামীর সন্ধান ও অপহরণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাকি আক্তারের ভাসুর মিলন ভুঁইয়া, জা শাকিলা কামাল সেতু, মেয়ে সিলভিয়া ভুঁইয়া, প্রতিবেশী বাদশা মিয়াসহ পরিবারের সদস্যরা।

লাকি আক্তার লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী শ্যামল ভুঁইয়া দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করে আসছেন। জমি-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে গত ৬ জুন রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

তার দাবি, হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার বড় ভাই মিলন ভুঁইয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আসবাবপত্রসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় বাড়ির নারীদের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঘটনার পর নিরাপত্তাহীনতায় স্বামীকে নিয়ে অন্যত্র যাওয়ার পথে গত ৭ জুন ভোরে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও লাকি আক্তারকে মারধর করে এবং একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে শ্যামল ভুঁইয়াকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

লাকি আক্তার জানান, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও তার স্বামীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি দ্রুত শ্যামল ভুঁইয়াকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, এ ঘটনায় লাকি আক্তার বাদী হয়ে রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অপহরণের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর