ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ সময় : ২:৫৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে মাইক্রোবাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকার একটি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজশাহীগামী একটি হাইস মাইক্রোবাস মান্নান নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকারী একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থেকে গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করেন। উদ্ধারের পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের সতর্কতা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।


এ সম্পর্কিত আরো খবর