ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কুমিল্লায় ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ সময় : ৬:০০ পিএম

মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান কেটে ইয়াবার চালান উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা জানান, মাদক পাচারকারীরা অত্যন্ত কৌশলে লবণ পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ ইয়াবা বহন করছিল।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও কুমিল্লা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার চালান ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্দেহভাজন প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা একটি কাভার্ডভ্যানের তথ্য দেয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানটি শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, কাভার্ডভ্যানটিতে লবণ পরিবহনের আড়ালে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছিল। এরপর পুলিশ কাভার্ডভ্যানটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। মাদক কারবারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্যের আড়ালে মাদক পরিবহন করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে কুমিল্লা জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর