ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মুরাদনগরে উচ্ছেদ অভিযান: বোড়ার চর বাজারে কোটি টাকার সরকারি জমি মুক্ত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ সময় : ৬:৩৯ পিএম

মোহাম্মদ বাকী অনিক,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী বোড়ার চর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এই সফল অভিযানের মাধ্যমে বাজারের কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে।

বুধবার দিনব্যাপী এই মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোড়ার চর বাজারের একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট এবং স্থাপনা নির্মাণ করে আসছিল। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও দখলদাররা জায়গা খালি না করায় শেষ পর্যন্ত প্রশাসন কঠোর অবস্থানে যায়। অভিযানকালে বুলডোজার দিয়ে বাজারের অবৈধভাবে গড়ে ওঠা পাকা, আধাপাকা ও কাঁচা ঘরসহ সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বোড়ার চর বাজারের সরকারি খাস জমি দখল করে রেখেছিল। আজকের অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি জমি উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কোটি টাকারও বেশি।

তিনি আরও বলেন, "সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। অবৈধ দখলদার যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। উপজেলার যেখানেই সরকারি জমি দখল করে রাখার খবর পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বোড়ার চর বাজারের এই উদ্ধারকৃত জায়গায় যাতে পুনরায় দখল না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।"

এদিকে প্রশাসনের এই সাহসী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বোড়ার চর বাজারের সাধারণ ব্যবসায়ী এবং স্থানীয় এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, উদ্ধারকৃত এই জমি এখন বাজারের সার্বিক উন্নয়নে কাজে লাগবে।


এ সম্পর্কিত আরো খবর