ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নতুন বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল নকুল মল্লিকের


  • আপলোড সময় : শনিবার ২০ জুন, ২০২৬ সময় : ৬:৩৭ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। নিহত নকুল মল্লিক মুসুড়ি গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নকুল মল্লিকের ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে আলোকসজ্জা ও সাজসজ্জার আয়োজন করা হয়েছিল। সন্ধ্যার পর বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

রাত ৮টার দিকে নতুন বরকে মিষ্টিমুখ করানোর জন্য বিয়ের প্রবেশদ্বারে যান নকুল মল্লিক। এ সময় উপস্থিত লোকজনের ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে তিনি ভারসাম্য হারিয়ে আলোকসজ্জার জন্য ব্যবহৃত বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ঘটনার সঙ্গে সঙ্গে স্বজন ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মুহূর্তেই বিয়েবাড়িতে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। আনন্দ-উৎসবের পরিবেশ কান্নায় ভারী হয়ে ওঠে। পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন।

স্থানীয়দের দাবি, বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জার সময় বিদ্যুতের সংযোগে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অসতর্কভাবে তার টানানো বা বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর