ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন

সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত


  • আপলোড সময় : রবিবার ২১ জুন, ২০২৬ সময় : ৫:০৪ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ী জেলা সার ও বীজ ডিলার এসোসিয়েশন (বিএডিসি) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে পাংশার ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত। 

গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজবাড়ীর পান্না চত্বরে অবস্থিত পালকি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে বিকেলে ফলাফল ঘোষণা শেষে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

জেলার ৫টি উপজেলার মোট ৪৩ জন ডিলারের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বাকী পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অন্যরা নির্বাচিত হন।


নির্বাচনে পাংশা থেকে সভাপতি পদে ২ জন এবং গোয়ালন্দ থেকে সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে পাংশার মেসার্স কাফি ট্রেডার্স এর জাহিদুল আমিন ফিরোজ ২৪ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসার্স শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নারায়ন চন্দ্র জোয়াদ্দার ১৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে গোয়ালন্দের আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী  হুমায়ুন আহমেদ ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোয়ালন্দ উপজেলার মেসার্স মন্ডল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাসুদ মন্ডল পেয়েছেন ১৬ ভোট।

নবনির্বাচিত সভাপতি মোঃ ফিরোজ বলেন, রাজবাড়ীর সকল বিএডিসি ডিলারদের স্বার্থ রক্ষা, একতা বজায় রাখা এবং সার-বীজের সুষম বণ্টন নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকলে একসাথে মিলে কাজ করে রাজবাড়ীকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বলেন, ডিলারদের সকল সমস্যা সমাধানে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। প্রশাসন ও কৃষকদের সাথে সমন্বয় করে কৃষি কাজে রাজবাড়ী জেলাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, জেলার ৫ উপজেলার ৪৩ জন নিবন্ধিত ডিলারের সকলেই এই নির্বাচন প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্বাচিত কমিটির মেয়াদ দুই বছর।



এ সম্পর্কিত আরো খবর