ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সুয়াগাজী বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নেশার ওষুধ: প্রশাসনের বড় অভিযান


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৪:৪৪ পিএম

মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে বিভিন্ন ফার্মেসিতে অবৈধভাবে প্রেসক্রিপশন ছাড়া নেশাজাতীয় ও জীবননাশক ওষুধ বিক্রির অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এই ঝটিকা অভিযান চালায়।

অভিযান পরিচালনাকারী দল বাজারের বেশ কয়েকটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে সরকারি নীতিমালা লঙ্ঘন এবং অবৈধ ওষুধ সংরক্ষণের সুনির্দিষ্ট অনিয়মের প্রমাণ পায়। এ সময় লাইসেন্সবিহীন ও ক্ষতিকর ওষুধ বিক্রির দায়ে সংশ্লিষ্ট ফার্মেসি মালিকদের কঠোরভাবে সতর্ক করার পাশাপাশি দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও আর্থিক দণ্ড প্রদান করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং জনস্বার্থ নিশ্চিত করতে ওষুধের দোকানগুলোতে এই ধরনের কড়া নজরদারি ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কোনো ফার্মেসিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া মাদক হিসেবে ব্যবহৃত ওষুধ বিক্রি করা হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর