ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান “অন্তিম স্পন্দন” অনুষ্ঠিত


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৪:৪৭ পিএম

মোঃ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঐতিহ্যবাহী ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ‘অন্তিম স্পন্দন’ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিদায়ী শিক্ষার্থীদের এক আবেগঘন বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, এবং কুমিল্লা মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাজিদ রানা।

অনুষ্ঠানে আগত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলার জন্য শুভকামনা জানান। বক্তারা বলেন, উচ্চ মাধ্যমিক শেষ করে শিক্ষার্থীরা জীবনের এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এই সময়ে আত্মবিশ্বাস, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে হবে। বিদায়ের এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে কলেজের বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মৃতিচারণমূলক পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর