ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দাউদকান্দিতে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ সময় : ৬:২৪ পিএম

মো. বাকি অনিক,কুমিল্লা প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৃথক কর্মসূচির মাধ্যমে তারা প্রতিবাদ জানান।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনায় এসব কর্মসূচি পালন করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ রিফাত পার্কে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। একই দিনে মহাসড়কের শহিদনগর, গৌরীপুর, রায়পুর ও ইলিয়টগঞ্জ স্টেশন এলাকাতেও পৃথক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভুইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পিটার চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ কবির এবং দাউদকান্দি উপজেলা ছাত্রদল নেতা আব্দুল বাসেদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা দাবি করেন, যেকোনো অপতৎপরতা মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখতে হবে। পাশাপাশি তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর