ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

তাড়াশে ছাত্রী নির্যাতনের অভিযোগে শিক্ষককে শাস্তির দাবিতে বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ সময় : ৬:৫০ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাড়াশ উপজেলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘রক্ষক যখন ভক্ষক, তখন প্রতিবাদই একমাত্র পথ’ লেখা ব্যানার বহন করেন। তারা অভিযোগ করেন, দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গালর্স স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী শিক্ষাঙ্গনে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, খোকন নামের এক শিক্ষক ওই ঘটনার সঙ্গে জড়িত। এছাড়া অধ্যক্ষ আব্দুল আলিমের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষককে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন তারা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা অধ্যক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের আশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আস্থা আরও সুদৃঢ় হবে।


এ সম্পর্কিত আরো খবর