ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে চার নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ সময় : ৭:১৯ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল মিয়া (৪০), উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল (৪৭), মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল-আমিন (৪৮) এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জামাল মিয়া পৌরসভার কামারকোনা এলাকার বাসিন্দা, রুহুল আমিন শাকিল বোয়ালিয়া এলাকার, আল-আমিন মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামের এবং মোশাররফ হোসেন পৌর এলাকার পূর্বপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত হওয়ায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর