ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে ছাত্রী নির্যাতনের অভিযোগে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ সময় : ৭:২৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গালর্স স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার, স্থায়ী বহিষ্কার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাড়াশ উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। ‘রক্ষক যখন ভক্ষক, তখন প্রতিবাদই একমাত্র পথ’—এমন স্লোগানসংবলিত ব্যানার নিয়ে তারা বিক্ষোভে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, খোকন নামের এক শিক্ষক ওই ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আব্দুল আলিম অভিযুক্ত শিক্ষককে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা অধ্যক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভকারীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান হওয়া উচিত। তাই এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর