ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ব্রাহ্মণপাড়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ সময় : ৮:২৮ পিএম

মোহাম্মদ বাকী অনিক,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে লুৎফা বেগম (৫০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের আশাবাড়ি গ্রামের মধ্যের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত লুৎফা বেগম ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন ওরফে জজুর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন উৎস থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দীর্ঘদিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন।

পরিবার ও প্রতিবেশীদের ভাষ্যমতে, ঘটনার দিন সকালে তিনি বাড়ির সবার অগোচরে বসতঘরের পাশের পরিত্যক্ত একটি লাকড়ির ঘরে যান। সেখানে রান্নাঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কিস্তির চাপে মানসিকভাবে ভেঙে পড়েই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


এ সম্পর্কিত আরো খবর