ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাভারে ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ চারজন গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৫:০৯ পিএম

ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারের আশুলিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য বিক্রি ও বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানার গৌরিপুর এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মুত্তালিব এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসনে আরা বেগম (৫৫), মো. শফিউল ওরফে শাফি (৪২) এবং মো. রাশেদ (২২)। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

একই রাতে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবির আরেকটি দল। এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মো. আরিফ হোসেন (৩১)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে আগেও মাদক-সংশ্লিষ্ট মামলা রয়েছে। এর মধ্যে হোসনে আরা বেগম-এর বিরুদ্ধে একটি মাদক মামলা, মো. রাশেদ-এর বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি অন্য মামলা মিলিয়ে মোট দুটি মামলা এবং মো. আরিফ হোসেন-এর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসা ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। সমাজে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এ সম্পর্কিত আরো খবর