ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৫:৫৫ পিএম

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল (উফশী) আমন ধানের বীজ, হাইব্রিড কাঁচা মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থবছরের খরিপ মৌসুমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা এবং কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। তিনি কৃষি পুনর্বাসন কর্মসূচির উদ্দেশ্য, উপকারিতা এবং সরকারের কৃষি সহায়তা কার্যক্রম সম্পর্কে উপস্থিত কৃষকদের অবহিত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান এবং সদস্য সচিব লুৎফর রহমান

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৭০ জন কৃষককে হাইব্রিড কাঁচা মরিচ চাষের জন্য ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১২০ টাকা মূল্যের বালাইনাশক সরবরাহ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, সরকারের ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে কৃষকদের সহায়তা অব্যাহত রয়েছে। কৃষকদের হাতে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পৌঁছে দেওয়ার ফলে আবাদের পরিমাণ বাড়বে এবং অধিক ফলন অর্জন করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কৃষকদের প্রতি বিতরণ করা বীজ, সার ও বালাইনাশক সঠিক নিয়মে ব্যবহার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর