ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে কৃষক নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৬:৪৩ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)  প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে সচেতন করতে এ আয়োজন করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর খামারবাড়ী জেলা প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং অতিরিক্ত কৃষি অফিসার মিনু আরা প্রমুখ।

বক্তারা কৃষকদের উদ্দেশে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি পরিবেশবান্ধব চাষাবাদ ও জৈব উপকরণের ব্যবহার কৃষিকে আরও নিরাপদ ও টেকসই করে তুলবে।

তারা আরও বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার এবং সরকারি সহায়তার সঠিক সমন্বয় প্রয়োজন। বর্তমান সময়ে জৈব বালাইনাশক, সুষম সার ব্যবহার এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, জৈব বালাইনাশক ব্যবহার, সঠিক মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগসহ উন্নত চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণীর মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও কৃষি উৎপাদনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও এমন সচেতনতামূলক কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।



এ সম্পর্কিত আরো খবর