ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বিজয়নগরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ সময় : ৪:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. রনি মিয়া (১৮)। সে ওই উপজেলার খাটিংগা গ্রামের মৃত আলমগীর মিয়ার ছেলে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের সামনে ওই ছাত্রী অবস্থান করছিল। এ সময় রনি মিয়া তাকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং এক পর্যায়ে তার হাত ধরে টানাটানি করে। বিষয়টি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুল আলমের নজরে এলে তিনি দ্রুত সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় ওই যুবককে হাতেনাতে আটক করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল হক জানান, রনি এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের অশোভন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিল। অভিযুক্তকে আটকে রেখে দ্রুত আউলিয়া বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে।

খবর পেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রনি মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের উত্ত্যক্ত করা বা নারীর প্রতি কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না। ভবিষ্যতে যেন এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সবাইকে কড়া সতর্কতা প্রদান করেন।


এ সম্পর্কিত আরো খবর