ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ফুসফুসে আটকে আছে গুলি, ঢামেকে কাতরাচ্ছে স্কুলছাত্র প্রেম


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ১০:৪১ এএম

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় মাদক কারবারিদের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হওয়া ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের শরীর থেকে এখনও গুলি বের করা সম্ভব হয়নি। রাজধানী ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ১২ বছর বয়সী এই শিশুটি। তবে হাসপাতালে দীর্ঘ সময় পার হয়ে গেলেও গুলি বের না করায় এবং যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছেন প্রেমের সঙ্গে থাকা ক্ষুব্ধ স্বজনরা। গত শুক্রবার (২৬ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইল ফোনে প্রেমের খালা অথৈ তাঁর চরম উদ্বেগ ও অসন্তোষের কথা প্রকাশ করেন।

অথৈ ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ একটা দিন পার হতে চললেও চিকিৎসকেরা প্রেমের ফুসফুসের কাছে আটকে থাকা গুলিটি বের করার কোনো কার্যকর উদ্যোগ নেননি। হাসপাতালে সঠিক ও পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, চিকিৎসকেরা কখন অপারেশন করবেন কিংবা গুলিটি কখন বের করা হবে, সে বিষয়ে পরিবারকে স্পষ্ট করে কিছুই জানাচ্ছেন না। এতটুকু একটা বাচ্চা ছেলে বুলেটের তীব্র যন্ত্রণায় অনবরত বিছানায় কাতরাচ্ছে। স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে হঠাৎ গুলিবিদ্ধ হয় প্রেম। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাওয়ায় তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রেমের শরীর থেকে অনবরত হওয়া রক্তক্ষরণ ঠেকাতে এ পর্যন্ত কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহজাহান এই প্রসঙ্গে জানান, ক্ষতিকারক বুলেটটি শিশুটির ফুসফুস পর্যন্ত প্রবেশ করায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। কুমিল্লায় এই জটিল অস্ত্রোপচারের পর্যাপ্ত সুযোগ ও ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকেরা দ্রুতই অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ২৫ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক সিন্ডিকেটের দুই পক্ষের সংঘর্ষের সময় আকস্মিক গুলিবিদ্ধ হয় স্থানীয় বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে ইথান আহমেদ প্রেম। এই ঘটনার পর রাতে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি এই বর্বরোচিত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁর সঙ্গে থাকা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে এই ঘটনার সাথে জড়িত মূল অপরাধী ও মাদক কারবারিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।

আাকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর