ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাভারে ডিবির অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৪:১১ পিএম

 সাভার সংবাদদাতা 

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ও রাতে সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের ওয়াবদা রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. জাফর (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার হাসানগঞ্জ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সাভারের বক্তারপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন ১০ গ্রাম। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

একই দিন রাত পৌনে ৮টার দিকে ডিবির এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাভারের রেডিও কলোনি এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় মো. শাওন মোল্লা (২৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্দা এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জাফরের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে শাওন মোল্লার বিরুদ্ধে দুটি মাদক মামলা ও একটি হত্যাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।


এ সম্পর্কিত আরো খবর