ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নিখোঁজ জাহিদুল অবশেষে ফিরল পরিবারের কাছে


  • আপলোড সময় : রবিবার ২৮ জুন, ২০২৬ সময় : ৮:২৫ পিএম

মোহাম্মদ বাকি অনিক, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় কয়েকদিন ধরে নিখোঁজ থাকা কলেজছাত্র জাহিদুল ইসলাম আখন্দ অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর কয়েকদিন বাইরে অবস্থান করলেও পরে নিজ ইচ্ছায় সে বাড়িতে ফিরে আসে। বর্তমানে সে সুস্থ রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি ২১ বছর বয়সী জাহিদুল ইসলাম আখন্দ। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি আত্মীয়স্বজনের কাছেও যোগাযোগ করা হয়। তবে কোথাও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

জাহিদুলের খোঁজ না মেলায় তার মা পারুল আক্তার বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং বিভিন্নভাবে তার অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। এদিকে নিখোঁজ হওয়ার পর থেকেই জাহিদুলের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়, ফলে পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ার পর জাহিদুল বিষয়টি জানতে পারে। এরপর সে নিজেই বাড়িতে ফিরে আসে এবং পরিবারের সঙ্গে দেখা করে। তার ফিরে আসায় স্বস্তি ফিরে এসেছে পরিবারের সদস্যদের মধ্যে।

বর্তমানে জাহিদুল সুস্থ ও নিরাপদ রয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে। তার ফিরে আসার ঘটনায় স্বজনদের উদ্বেগের অবসান হয়েছে। একই সঙ্গে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর যারা বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।


এ সম্পর্কিত আরো খবর