গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের তথ্য জানানো হয়েছে। এর আগে রোজী আক্তার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মোঃ রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
কুমিল্লায় নারী নেতৃত্বের এই নতুন অধ্যায় শুরু হওয়ায় স্থানীয় পর্যায়ে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। জেলাবাসী মনে করছেন, নতুন এই পদায়ন জেলার প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা ও নতুনত্বের ছোঁয়া নিয়ে আসবে।
আকাশজমিন / আরআর