ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে রোজী আক্তারের নিয়োগ


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৫:৫৯ পিএম

মোঃ বাকী অনীক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন পেয়েছেন রোজী আক্তার। এটি জেলার দীর্ঘ প্রশাসনিক ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের তথ্য জানানো হয়েছে। এর আগে রোজী আক্তার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মোঃ রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

কুমিল্লায় নারী নেতৃত্বের এই নতুন অধ্যায় শুরু হওয়ায় স্থানীয় পর্যায়ে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। জেলাবাসী মনে করছেন, নতুন এই পদায়ন জেলার প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা ও নতুনত্বের ছোঁয়া নিয়ে আসবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর