ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কুমিল্লা সিটি কর্পোরেশনে ১ হাজার ৫৯৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৬:০৫ পিএম

মোহাম্মদ বাকী অনীক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৫৯৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবা সম্প্রসারণ এবং আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বাজেট বক্তৃতায় নগরীর রাস্তাঘাট উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তার বক্তব্যে বলেন, কুমিল্লা শহরকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এবারের বাজেট সাজানো হয়েছে। নগরবাসীর সহযোগিতা পেলে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর