ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে তরুণকে কারাদণ্ড


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৬:১৮ পিএম

মোঃ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. শরিফ (২০) নামে এক তরুণকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. মোছার নেতৃত্বে পুলিশের একটি দল আদালতকে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বালিনা এলাকায় মো. শরীফ প্রকাশ্যে মাদক সেবন করছিলেন এবং মাতলামি করে জনশান্তি বিঘ্নিত করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। (উল্লেখ্য, প্রশাসনের সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কারাদণ্ডের মেয়াদ পাঁচ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবনসহ আইনশৃঙ্খলা পরিপন্থী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর