ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লার চান্দিনায় ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারী গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৬:২০ পিএম

মোহাম্মদ বাকী অনীক, কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। রোববার (২৮ জুন) সকালে হাইওয়ে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রোববার সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে কুমিল্লা রিজিয়নের নেতৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. আব্দুল বারেক সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-গামী ‘পাপিয়া ট্রান্সপোর্টের’ দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। তল্লাশিকালে দুই নারী যাত্রীর শরীরের সঙ্গে স্কচ টেপ দিয়ে বিশেষ কৌশলে (বডি ফিটিং) প্যাঁচানো অবস্থায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈখালী গ্রামের আঞ্জু বেগম (৪৫), বর্তমানে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ব্যাংকের মাঠ বস্তিতে বসবাসরত। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরজন হলেন ঢাকার দারুস সালাম থানার কোর্টবাড়ী বড়বাজার এলাকার বাসিন্দা মৌসুমী (৩৪)। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর