ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

চৌদ্দগ্রামে অবৈধ সিএনজি আটক করতে গিয়ে পুলিশ সদস্য আহত


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৬:২১ পিএম

মোঃ বাকি অনীক, কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা আটক করতে গিয়ে ড্রাইভারের ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেলে চৌদ্দগ্রামের মিয়া বাজার ফুড প্যালেসের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম তাহমিম আলম, তিনি হাইওয়ে পুলিশের নায়েক হিসেবে কর্মরত।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মিয়া বাজার হাইওয়ে থানার সার্জেন্ট আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম মহাসড়কের মিয়া বাজার ফুড প্যালেসের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। এ সময় মহাসড়কে চলাচল নিষিদ্ধ ও নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। আটক সিএনজিটি থানায় নিয়ে যাওয়ার সময় চালক ইচ্ছাকৃতভাবে গাড়িটি উল্টে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গাড়িতে থাকা পুলিশ নায়েক তাহমিম আলম গুরুতর আহত হন।

সহকর্মী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে অবৈধ ও নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই চেকপোস্ট বসানো হয়েছিল। তিনি আরও জানান, সিএনজি উল্টে দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর