ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বরুড়ায় থানার ১০০ ফুট দূরে দুর্ধর্ষ চুরি: ১২ লাখ টাকার মালামাল খোয়া


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৬:২৩ পিএম

মোঃ বাকি অনীক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া থানার মাত্র ১০০ ফুট দূরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তালা কেটে একটি টেলিকম ও কম্পিউটার দোকানে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে বরুড়া পশ্চিম বাজারের চৌধুরী মার্কেটের “নূরহান টেলিকম এন্ড কম্পিউটার” দোকানে। দোকানের মালিক শাহীন ভূঁইয়া জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো হয়ে আছে।

দোকান মালিকের ছেলে সৌরভ ভূঁইয়া জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী ভোর ৬টার দিকে সংঘবদ্ধ চোরচক্র মার্কেটের দক্ষিণ পাশের কোলাপসিবল গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও আনুষঙ্গিক সামগ্রী, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এছাড়া নগদ ২০ হাজার টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দেখা গেছে এবং ধারণা করা হচ্ছে, তাদের বাইরে আরও সহযোগী ছিল।

সৌরভ ভূঁইয়া আক্ষেপ করে বলেন, “থানার এত কাছে এমন বড় ধরনের চুরির ঘটনা আমাদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি করেছে।”

খবর পেয়ে বরুড়া থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার ও এসআই মহিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনাস্থল থেকে ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দোকান মালিককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

এদিকে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির সময় সম্ভবত পাহারাদারের ডিউটির পরবর্তী সময় ছিল। ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অপরাধীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর