ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দেবীদ্বারের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিন গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৬:২৪ পিএম

মোহাম্মদ বাকি অনিক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিন (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি গ্রেপ্তার হন। কাতার থেকে দেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।

গ্রেপ্তার বাছির উদ্দিন দেবীদ্বার পৌর এলাকার চাঁপানগর গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা–সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছতলা এলাকায় আব্দুর রহমান রুবেল হত্যা এবং কলেজ রোড এলাকায় স্কুলছাত্র সাব্বিরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বাছির। এছাড়া আবু বকরকে হত্যাচেষ্টার মামলাতেও তিনি অন্যতম আসামি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রুবেল হত্যা, সাব্বির হত্যা ও আবু বকর হত্যাচেষ্টা মামলার আসামি হওয়ায় বিমানবন্দর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর