ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াশে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৬:৫৫ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরহামকুড়িয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের ৯ নম্বর ব্রিজ সংলগ্ন পাকা সড়কে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহ কোতোয়ালী থানার গলগন্ডা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার খিলপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (১৯)।

র‌্যাব-১২ ও র‌্যাব-৩-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব জানায়, তল্লাশির সময় পিকআপ ভ্যানটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর